অনলাইন ডেস্ক।
২৪ জুন ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী: এখনও যুদ্ধবিরতি চুক্তি হয়নি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও ইসরায়েল একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। তবে তার এই বক্তব্য অস্বীকার করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করেছেন, এখন পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের চুক্তি হয়নি। খবর: আল-জাজিরা।

তিনি বলেন, “যদি ইসরায়েল তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে আক্রমণ বন্ধ করে, তবে ইরানও পাল্টা হামলা থেকে বিরত থাকবে। তবে যুদ্ধবিরতি চূড়ান্তভাবে কার্যকর হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।”

এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সকালে তেহরানে পুনরায় হামলা চালিয়েছে ইসরায়েল, যার জবাবে ইরানও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।

আর‌ও পড়ুন… ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা পর ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

উল্লেখ্য, ১৩ জুন রাতে ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে ইরানের রাজধানী তেহরানসহ একাধিক সামরিক ও গবেষণা স্থাপনায় আঘাত হানে। এতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ অন্তত ৫০০ জনের প্রাণহানি ঘটে বলে দাবি করেছে তেহরান টাইমস।

যুক্তরাষ্ট্রও সরাসরি হামলায় জড়ায় ২১ জুন রাতে। তাদের লক্ষ্য ছিল ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনা। এর পাল্টা জবাব হিসেবে ২৪ জুন রাতে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০