জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ’— এই শীর্ষক লিফলেট বিতরণ ও আলোচনা সভা রবিবার (১৭ মে) বিকেলে কাঠালিয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
কাঠালিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোঃ শাহাদাত হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মোঃ সৈয়দ হোসেন।
সভায় আরও বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, জেলা মহিলাদলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মুবিন এবং রাজাপুর – কাঠালিয়ার গণমানুষের নেতা সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।
বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জুলাই সনদ দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন