ডেস্ক রিপোর্ট।
২৩ জুন ২০২৫, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেফতার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাকে এখন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নেয়া হচ্ছে।পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা হাবিবুল আউয়াল কমিশনের অধীনে বিভিন্ন বিতর্কিত ঘটনা ঘটে। ভোটগ্রহণের দিন ভোটার উপস্থিতির হার নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে কমিশন। বেলা ৩টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়ার কথা জানানো হলেও এক ঘণ্টা পর তা সংশোধন করে ৪০ শতাংশ বলা হয়। সিইসি নিজেও প্রথমে ২৮ শতাংশ বললেও পরে তা বদলে ৪০ শতাংশ ঘোষণা দেন।

এইসব অভিযোগের প্রেক্ষিতে বিএনপি সম্প্রতি তার নামে মামলা দায়ের করে। একই মামলায় তার পূর্বসূরি এ কে এম নুরুল হুদা এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আসামি করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে কাজী হাবিবুল আউয়াল লোকচক্ষুর আড়ালে ছিলেন। অবশেষে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে নেয়।

এর আগে একই মামলায় সাবেক সিইসি এ কে এম নুরুল হুদাকেও গ্রেফতার করা হয়। উত্তরা এলাকায় স্থানীয়দের দ্বারা আটক হওয়ার পর পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০