অনলাইন ডেস্ক।
২ জুলাই ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাবা-মায়ের অমতে অভিনয়ে আসেন রাশমিকা

রাশমিকা মান্দান্না, দক্ষিণি সিনেমার গণ্ডি পেরিয়ে এখন তিনি বলিউডেও সমান জনপ্রিয়। কাজ করছেন একের পর এক বলিউডের সিনেমায়।

মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে তিনি পেয়েছেন বেশ সাফল্য। তবে এই অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন, তার বাবা-মা চাননি তিনি অভিনয়ে ক্যারিয়ার গড়ুন।

উই দ্য উইমেন’র সাথে কথা বলতে গিয়ে রাশমিকা জানান, তার বাবা চেয়েছিলেন তিনি যেন তার বাবার ব্যবসায় যোগদান করেন। এমনকি অভিনয়কে ক্যারিয়ার হিসেবে নেওয়ার পক্ষে ছিলেন না তার বাবা।

সাংবাদিকতা, মনোবিজ্ঞান এবং ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জনের পর, রাশমিকা ঠিক করেছিলেন তিনি অভিনয়ে ক্যারিয়ার গড়বেন।

তিনি জানান, তিনি যখন সাংবাদিকতা নিয়ে পড়তে চেয়েছিলেন তার বাবা সেটিতে সাদরে রাজী হয়েছিলেন। তবে তিনি আশা করেছিলেন যে, রাশমিকা পারিবারিক ব্যবসায় অবদান রাখবেন।

আর‌ও পড়ুন…

আমি আছি, মরি নাই: মাহিয়া মাহি

বাবা-মায়ের দৃষ্টিভঙ্গির কথা ব্যাখ্যা করতে গিয়ে এই অভিনেত্রী বলেন, ‘দক্ষিণ ভারতীয় পরিবারগুলিতে, অন্তত আগের দিনে, চলচ্চিত্র জগতে প্রবেশ করা ভুল বলে মনে হত। তারা বুঝতে পারতো না যে, এখানে কীভাবে কাজ হয়। অনেকসময় তারা ইন্ডাস্ট্রি নিয়ে সংশয়ে থাকতেন। বাবা-মা আমাকে অত্যন্ত ভালোবাসেন বলেই আমাকে নিয়ে সচেতন ছিলেন।

বাবা-মায়ের উদ্বেগ সত্ত্বেও, রাশমিকা নিজের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে অভিনয়ে পা রেখেছিলেন।

রাশমিকা বলেন, ‘আমার আগে, আমাদের পরিবারের কেউ কখনও সিনেমায় আসেনি। আমিই প্রথম ছিলাম এবং কিছু লোক সারাক্ষণ এ নিয়ে কথা বলতেই থাকতেন।

অনেকটা বিচারকের মতো। বলা প্রয়োজন, রাশমিকা অভিনীত, শেখর কাম্মুলা পরিচালিত ‘কুবেরা’ সিনেমাটি মুক্তি পেয়েছে ২০ জুন। এখানে তার সহশিল্পী ধানুষ এবং নাগার্জুন। এছাড়াও সামনে আসছে তার আরও দুটি সিনেমা ‘থামা’ এবং ‘দ্য গার্লফ্রেন্ড’।

 

 

সূত্র: বলিউড হাঙ্গামা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০