ডেস্ক রিপোর্ট।
২৫ ডিসেম্বর ২০২৫, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

দেশে ফিরে সবধরনের সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপের একটি ভিডিও শেয়ার করেন তারেক রহমান।

এসময় তারেক রহমান তার নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনার জন্য প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান।

পেজে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, ফোনে তিনি প্রধান উপদেষ্টার খোঁজখবর নেন এবং বলেন, আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

ভিডিওতে দেখা যায়, ফোনালাপের শেষে তিনি প্রধান উপদেষ্টার কাছে দোয়া চান এবং সালাম দিয়ে কথা শেষ করেন।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছর পর নিজ মাতৃভূমিতে ফিরেছেন তারেক রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০