পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঝালকাঠি-১ আসনের রাজাপুর ও কাঠালিয়া উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।
ঈদের এই আনন্দের দিনে প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের কথা ভুলে যাননি তিনি। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহা আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করুক। প্রবাসে থেকেও আমি সবসময় রাজাপুর-কাঠালিয়ার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই।”
তিনি আরও বলেন, “আল্লাহর কাছে প্রার্থনা করি, এই পবিত্র দিনে সবার জীবন শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর ও কল্যাণকর সমাজ গড়ার অঙ্গীকার করি।”
হাবিবুর রহমান সেলিম রেজার এই শুভেচ্ছা বার্তা এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রবাসে থেকেও নিজ এলাকার প্রতি তার ভালোবাসা ও দায়বদ্ধতার জন্য অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন