আন্তর্জাতিক ডেস্ক।
২৪ জুন ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা পর ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তা বাস্তবায়নের আগেই ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর: বিবিসি বাংলা ও টাইমস অব ইসরায়েল।

আইডিএফ এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়েছে এবং তা প্রতিহত করতে ইসরায়েলি বাহিনী সক্রিয় রয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশটির নাগরিকদের নিরাপদ আশ্রয়ে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।

টাইমস অব ইসরায়েল জানায়, হামলাটি দুই ধাপে চালানো হয়। প্রথম দফায় দুটি এবং দ্বিতীয় দফায় চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। দ্বিতীয় ধাপে ছোড়া এক ক্ষেপণাস্ত্র দক্ষিণাঞ্চলীয় শহর বীরসেবার একটি ভবনে আঘাত হানে বলে দাবি করা হয়।

আর‌ও পড়ুন…

ইসরায়েলকে শাস্তি দিতেই হবে: খামেনি

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এই ঘোষণার পরপরই ইরানের হামলা নতুন করে শুরু হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, “যুদ্ধবিরতি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। ইসরায়েল হামলা বন্ধ করলে আমরাও হামলা বন্ধ করব।”

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনাপ্রবাহ যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০