নিজস্ব সংবাদদাতা।
২৪ জুন ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে মানববন্ধন

চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ, খাদ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর্মীদের আচরণসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কে স্থানীয় নাগরিকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই হাসপাতালে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, সরকারি ওষুধ সঠিকভাবে না দেওয়া, নিম্নমানের খাবার সরবরাহ, দালালচক্রের দৌরাত্ম্যসহ নানা অনিয়ম চলে আসছে। এসব কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

আর‌ও পড়ুন…এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ

তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি গোপনে কিছু টিকাদান কর্মী নিয়োগ দেওয়া হয়েছে যেটি নিয়োগবিধি লঙ্ঘন করে করা হয়েছে। এছাড়া বহু বছর ধরে একই স্টেশনে কর্মরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. শিউলি পারভীন দায়িত্বে অবহেলা করছেন এবং নানা অনিয়মের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন।

সমাজকর্মী ও ভুক্তভোগী বালী তাইফুর রহমান তূর্য বলেন, এই হাসপাতাল এখন দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা নিয়মিত অফিসে না এসে কর্তব্যে গাফিলতি করছেন এবং স্থানীয়দের সঙ্গে অসদাচরণ করছেন। তিনি দাবি করেন, অনিয়মের প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে বিষক্রিয়ায় হত্যার চেষ্টা করা হয়েছিল।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ( টিএচও) ডা.শিউলী পারভীনের সাথে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করেও কোন সাড়া পাওয়া যায়নি।

ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আমরা অবগত আছি, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন,তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০