নিজস্ব প্রতিবেদক।
৫ জুলাই ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চরমোনাই পীরকে নিয়ে ফেসবুকে রাজনৈতিক মন্তব্য করায় ছাত্রদল নেতাকে হুমকি

ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমির ফয়জুল করিমকে নিয়ে ফেসবুকে রাজনৈতিক মন্তব্য করায় ঢাকা উত্তরের এক ছাত্রদল নেতাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামি আন্দোলন বাংলাদেশে এর সাধারণ সম্পাদক মোতলেব মল্লিক, রানাপাশা ইউনিয়নের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি জাকির হোসেন ও রানাপাশা ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি ফারুক হোসেন মোল্লা এমন একটি ফোনকল রেকর্ড ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা যায়, কিছু দিন অগে এনটিভি ফেসবুক পেইজে বিএনপির হাতে দেশের মানুষ নিরাপদ নয়-ফয়জুল করিম এমনই একটা নিউজ প্রচার হয়। সেই নিউজে সোহানুর রহমান শামীম নামে একটা ফেসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ একটা মন্তব্য করে। এরই জের ধরে ইসলামী আন্দোলনের অনুসারীরা শামীমকে ফোন কলে হুমকি দিয়ে আসছে এমনটা জানা যায়। ছাত্রদল নেতা শামীমের গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায় বলে জানা যায়।

হুমকি প্রদানের বিষয় ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর নেতা মোতালেবের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমি শামীমকে কোনো হুমকি ধমকি দেয়নি। শামিম দু’তিন মাস আগেও মুজাহিদদের নিয়ে কটূক্তি করে তার বাবাও একজন মুজাহিদ তাকে বিষয়টি তখন বলি আমারা। তখনও কেউই কিছু বলি নাই সে বাড়ি এসে ঘুরে গেছে। কিন্তু গত ২৮ তারিখ ঢাকার মিটিংএর দু’দিন আগে আমাদের নেতারকে আওয়ামী লীগের সময় নির্বাচন করা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে শামীম । সে বিষয়টি আমরা এলাকার ইসলামি আন্দোলনের দায়িত্বশীল নেতাকর্মীরা জিজ্ঞেস করে। আর শামিমের বিএনপির কোনো সংগঠনিক দায়িত্ব নেই। সে বিএনপির একজন সধারণ কর্মী।

এ বিষয় জানতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি ফারুক হোসেন মোল্লার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।

এ বিষয় ছাত্রদল নেতা শামীম সিকদার বলেন, এরা সকলেই আমার এলাকার। আমি তাদের সবাইকে সন্মান করেই কথা বলতাম ও এখনো বলি। আপনারা তো আমার কমেন্ট দেখেছেন এই বিষয় আমার বলার কিছু নেই। সেই কমেন্ট দেখে আমাকে ফোন দিয়ে হুমকি ধমকি দিচ্ছে। একজন রাজনৈতিক নেতার সমালোচনা থাকবে। সমালোচনা করতে গিয়ে যদি কোনো ভাষার ব্যবহারে ভুল থাকে তাহলে আমাকে ফোন দিয়ে ভালো ভাবে বলতে পারত। কিন্তু এ ধরনের হুমকি ধমকি কাম্য নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০