নিজস্ব প্রতিবেদক।
৯ জুলাই ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিকিৎসা শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তার জন্য কৃতজ্ঞতা জানাল ভুটান

ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কার্মা হামু দর্জি বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ভুটানকে বাংলাদেশের বিদ্যমান অবকাঠামো ও সুবিধা যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতার বিস্তৃত সম্ভাবনা রয়েছে, যা পারস্পরিক স্বার্থে কাজে লাগানো যেতে পারে।

রাষ্ট্রদূত কার্মা হামু দর্জি ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিংয়ের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন প্রধান উপদেষ্টার কাছে। তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভুটানকে চিকিৎসা শিক্ষা ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সহযোগিতা করে আসছে, যা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ভুটানের আগ্রহের কথা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “আমরা চাই বাংলাদেশে ভুটানের অংশগ্রহণ আরও গভীর হোক।”

প্রধান উপদেষ্টা বলেন, দু’দেশের জনগণের বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে সফর বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা (সার্ক) চেতনা শক্তিশালী করতে এবং এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান এবং তার দায়িত্বকালীন সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০