রাজধানীর মগবাজার এলাকায় ‘ককটেল’ বিস্ফোরণে সিয়াম নামের এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে নিচের সড়কে এ ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম জানান, ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলের আঘাতে ওই যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই নাশকতামূলক কাজের সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
মন্তব্য করুন