স্টাপ রিপোর্টার।
৫ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠি বিএনপিতে বিভক্তি চরমে, এক ভেন্যুতে দুই দোয়া মাহফিল, তৃণমূলে ক্ষোভ

ঝালকাঠি জেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের দ্বন্দ্ব এখন প্রকাশ্য রূপ নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচি ঘিরে দলটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একই ভেন্যুতে এক দিনের ব্যবধানে দুই গ্রুপের পৃথক দোয়া মাহফিল তৃণমূলের মাঝে চরম হতাশা তৈরি করেছে।

গত ৩০ মে শনিবার ও ১ জুন সোমবার ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলাদাভাবে শহীদ জিয়ার স্মরণসভা পালন করে দুই পক্ষ।

দলীয় সূত্রে জানা যায়, বর্তমানে ঝালকাঠি বিএনপি দুটি ধারায় বিভক্ত। এক অংশের নেতৃত্বে রয়েছেন শাহাজাহান ওমরের অনুসারী সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর। অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।

১ জুনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়া উদ্দিন হায়দার, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত জাহান ইলেন ভুট্টো ও বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। অভিযোগ রয়েছে, এই গ্রুপের নেতৃত্ব অনেকেই মানতে নারাজ। এই গ্রুপের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে জড়িত এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে এমন নেতারাও যুক্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।`

অন্যদিকে ৩০ মে এর পৃথক আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য জিবা আমিনা আল গাজী, জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও ঝালকাঠি-১ আসনের সাবেক মনোনয়ন প্রত্যাশী গোলাম আযম সৈকত।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি নাসিমুল হাসান খান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের একাধিক নেতাকর্মী অভিযোগ করেন, ১ জুনের গ্রুপের সঙ্গে চাঁদাবাজি ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতা শামীম তালুকদার, কাঁঠালিয়া উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক নিজাম মীরবহর এবং মাদক মামলায় গ্রেফতার যুবদল নেতা জাহিদের যোগাযোগ রয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা নির্যাতিত, তাদের বাদ দিয়ে বিতর্কিতদের পুনর্বাসন করা হচ্ছে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের বক্তব্য পাওয়া যায়নি ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের সাথে মুঠোফোনে কথা বল্লে তিনি মুঠোফোনে বক্তব্য দিতে অনিচ্ছা প্রকাশ করে।

এ বিষয়ে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আযম সৈকতের সাথে কথা বল্লে তিনি বলেন, ঝালকাঠি বিএনপির সংকট কাটাতে কেন্দ্রীয় নেতৃত্বের অবিলম্বে হস্তক্ষেপ জরুরি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে দ্রুত নতুন কমিটি গঠন করলেই সমাধান সম্ভব।

এ বিষয় ড. জিয়া উদ্দিন হায়দার বলেন, বিএনপি একাটা বড় দল এদের মধ্যে কিছুটা গ্রুপিং থাকবে এটাই স্বাভাবিক। আর আমি ওখানে অতিথি হিসেবে গেছি এটা স্থানীয়দের জিজ্ঞেস করলে গ্রুপিং না অন্য কিছু তা তারা ভালো বলতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠি বিএনপিতে বিভক্তি চরমে, এক ভেন্যুতে দুই দোয়া মাহফিল, তৃণমূলে ক্ষোভ

যুবদলের কেন্দ্রীয় কমিটি নিয়ে তোলপাড় ত্যাগী বাদ, হাইব্রিড’দের জয়জয়কার

যুবদল কেন্দ্রীয় কমিটিতে রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

১১

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

১২

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১৩

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১৪

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১৫

গুলশানের বাসায় তারেক রহমান

১৬

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৭

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৮

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৯

ঢাকায় তারেক রহমান

২০