ডেস্ক রিপোর্ট।
৪ জুলাই ২০২৫, ৯:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাক কভার লাগিয়ে স্মার্টফোনের যে ক্ষতি করছেন

বর্তমানে জীবনে চলার পথে অতি প্রয়োজনীয় একটি জিনিস হচ্ছে স্মার্টফোন। যা ছাড়া আজকাল মানুষ নিজেকে চিন্তা করতে পারেন না। একটু খেয়াল করলেই দেখতে পারবেন, প্রায় সবার হাতেই স্মার্টফোন। আর তাতে ব্যাক কভারও লাগানো আছে। অনেকেই ফোনের সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে, আবার কেউ কেউ ফোনের সুরক্ষায় ব্যাক কভার লাগিয়ে থাকেন।

স্মার্টফোনে ব্যাক কভার ব্যবহারের সুবিধা সম্পর্কে কমবেশি সবাই জানি। তবে এর নেতিবাচক প্রভাবও রয়েছে। স্মার্টফোনে কভার সঠিক ভাবে ব্যবহার না করলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। চলুন একনজরে জেনে নেই এসব ক্ষতি সম্পর্কে-

 

ফোন গরম হওয়া

অ্যান্ড্রয়েড হোক বা আইওএস, যে কোনও স্মার্টফোনের সমস্যা হচ্ছে দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে গরম হয়। যত দ্রুত ব্যাটারি খরচ হয়, তত দ্রুত গরম হয় ফোন। এ পরিস্থিতিতে ফোনে কভার লাগানো থাকলে গরমের মাত্র আরও বেড়ে যায়। যা ফোনের পারফরম্যান্সেও প্রভাবিত হয়। ফলস্বরূপ ডিভাইসটি ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই ফোন হালকা গরম হলেই কভার খুলে রাখতে হবে।

 

ময়লা জমে থাকা

অনেকই মনে করেন কভার লাগানো হয়ে গেলেই কাজ শেষ। কভার খুলে পরিষ্কার করার কথা তো অনেকের মাথাতেই আসে না। এ অবস্থায় ধীরে ধীরে পেছনের প্যানেলে ধুলা জমার ফলে ফোনে প্রচুর ময়লা জমে যায়। এছাড়া ফোনে অনেক সময় স্ক্র্যাচও দেখা যায়। এতে ফোনে অনেক ধরনের ক্ষতি হতে হবে।

বিশেষজ্ঞদের কথায়, ব্যাক কভার হট সিঙ্কে বাধা হয়ে দাঁড়ায়। যা ফোনের একাধিক যন্ত্রাংশের ওপর প্রভাব ফেলে। বহু ফোনেই দেখা যায়, সবুজ লাইন। বিশেষজ্ঞদের দাবি, এর নেপথ্যেও কারণ এই অতিরিক্ত তাপ। যার জেরে নির্ধারিত সময়ের আগেই ফোনে নানারকম সমস্যা দেখা যায়। প্রভাব পড়ে ক্যামেরাতেও। তাই ফোন ব্যবহার করা উচিত কভার ছাড়াই।

 

সিগন্যালের সমস্যা

ধাতব ব্যাক কভারের কারণে নেটওয়ার্কের সমস্যা খুব সাধারণ ব্যাপার। যেখানে সিগন্যাল এমনিতেই কম, সেখানে সমস্যা আরও বেড়ে যায়।

তবে ফোনের কভার ফোনটিকে ধুলাবালি থেকে রক্ষা করে। হাত থেকে হঠাৎ পড়লেও বড় ক্ষতির হাত থেকে বেঁচে যায়। তাই যদি আপনার কভার ব্যবহার করতেই হয় তাহলে বাজারে হালকা এবং পাতলা ব্যাক কভারও পাওয়া যায় সেগুলো ব্যবহার করুন। এগুলো ফোনে লাগালে কোনো ক্ষতি হয় না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০