অনলাইন ডেস্ক।
৮ জুলাই ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৪

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিখোঁজদের উদ্ধার করা না গেলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

৪ জুলাই (শুক্রবার) দক্ষিণ টেক্সাসের গুয়াদালুপে নদীর তীরবর্তী ছয়টি জেলায় হঠাৎ করে দেখা দেয় প্রবল বন্যা। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কের কাউন্টিতে।

স্বাধীনতা দিবস উপলক্ষে এই সময়টিতে কের কাউন্টির নদীতীরে গ্রীষ্মকালীন ছুটির ক্যাম্প আয়োজন করা হয়। ১৯৪৫ সাল থেকে চলে আসা এই আয়োজনের দায়িত্বে রয়েছে ক্যাম্প মিস্টিক নামের একটি সংগঠন।

কের কাউন্টির শেরিফ অফিস জানিয়েছে, এখন পর্যন্ত মোট ৮৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৫৬ জন প্রাপ্তবয়স্ক ও ২৮ জন কিশোরী ও তরুণী। জানা গেছে, নিহত কিশোরীদের সবাই ক্যাম্প মিস্টিকের সামার ক্যাম্পে অংশ নিতে এসেছিলেন। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১০ জন।

এছাড়া, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ২২ জন প্রাপ্তবয়স্ক ও ১০ শিশুর পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টার দিকে হঠাৎ নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে গেলে দু’তীরে থাকা তাঁবুতে ঘুমিয়ে থাকা মানুষদের অনেকেই নিরাপদ স্থানে সরে যেতে পারেননি। মাত্র কয়েক ঘণ্টায় নদীর পানি প্রায় ২৬ ফুট বেড়ে যায়।

ক্যাম্প মিস্টিকের সহ-প্রতিষ্ঠাতা রিচার্ড ইস্টল্যান্ড (৭০) ক্যাম্পে অবস্থানরত কিশোরীদের নিরাপদে সরিয়ে নিতে গিয়ে বন্যার পানিতে প্রাণ হারিয়েছেন।

আবহাওয়াবিদরা আরও বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কা করছেন। দুর্যোগকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত থাকলেও প্রবল স্রোত ও কাদা মাটির কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।

এদিকে, হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার টেক্সাস সফর করবেন। প্রেসিডেন্টের বিরুদ্ধে আবহাওয়া সংস্থার বাজেট হ্রাসের অভিযোগ এনে যারা দুর্যোগ মোকাবিলায় দুর্বলতা তুলে ধরছেন, তাদের সমালোচনা করেছে হোয়াইট হাউস। প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, “এ ধরনের দোষারোপ এই জাতীয় শোকের মুহূর্তে কোনও কাজে আসে না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০