অনলাইন ডেস্ক।
৩০ জুন ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুরস্কারে ভূষিত হলেন ইরানের সেই টিভি উপস্থাপিকা

ইরান-ইসরায়েল যুদ্ধের পর সেই ১২ দিনে কিছু দৃশ্য বিশ্বকে আলাদা করে স্মরণ রাখতে বাধ্য করবে। সেই দৃশ্যগুলোর একটি সরাসরি সংবাদ উপস্থাপনার সময় বোমস বর্ষণ। যুদ্ধ চলার সময় গত ১৬ জুন ইরানের রাষ্ট্রীয় টিভি আইআরআইবিতে হামলা চালায় দখলদার ইসরায়েল। ওই সময় সেখানে লাইভ অনুষ্ঠান করছিলেন উপস্থাপিকা সাহার এমামি।

ইসরায়েলি হামলার পর এ টিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়। এরপর সেই উপস্থাপিকাকে দিয়েই আবার ফিরে আসে টিভি চ্যানেলটি। যেখানে তিনি খবর পরিবেশন করেন।

আর‌ও পড়ুন…

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইঙ্গিত ট্রাম্পের

দেশটির এই উপস্থাপিকাকে এবার পুরস্কারে ভূষিত করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটির জাতীয় সাংবাদিক দিবসের দিন ইরানি এই উপস্থাপিকা এবং টিভি চ্যানেলের নিহত অন্য সাংবাদিকদের সম্মানে বিশেষ ‘সিমন বলিভার’ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন মাদুরো।

উপস্থাপিকা সাহার এমামির হয়ে পুরস্কারটি গ্রহণ করেন ইরানের রাষ্ট্রদূত।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর নিন্দা জানান। অপরদিকে ইরানের জনগণ, সশস্ত্র বাহিনী, সরকার এবং নেতাদের দৃঢ়তার প্রশংসা করেন তিনি।

মাদুরো বলেছেন, ইসরায়েল প্রতিদিন ১০০ ফিলিস্তিনিকে হত্যা করছে। সেখানে পশ্চিমারা এগুলো সহ্য করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০