রাজশাহীর গোদাগাড়ীতে ১০০ গ্রাম হিরোইন সহ ২ ব্যক্তিকে আটক করেছে। রাজশাহীর গোদাগাড়ী মডেল থানা পুলিশ। আটককৃতরা হলো১। ওয়ালিদ ইসলাম (২৩) ২।জহুরুল ইসলাম (২৫).
ওয়ালিদ ইসলাম গোদাগাড়ী থানার উজানপাড়া গ্রামের মোতালেব ইসলামের ছেলে ও জহুরুল ইসলাম একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
গোদাগাড়ী মডেল থানা পুলিশ সূত্রে জানা যায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার উপরিদর্শক ) মোঃ রুবেল মৃধা ফোর্স-সহ ২৮ জুন রাত ২টা৩৫মিনিটের সময় রাজশাহীর গোদাগাড়ী থানার রেলগেইট বাজার ও তার সন্নিহিত এলাকায় কর্তব্যরত অবস্থায় ছিলেন। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামস্থ ওয়ালিদ ইসলামের বসতবাড়ীতে ২জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার উপ-পরিদর্শক রুবেল মৃধা ফোর্স-সহ ২৮ জুন রাত ২টা ৪৫মিনিটের সময় অভিযান পরিচালনা করে। এ সময় থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ২টা৫৫ মিনিটের সময় থানা পুলিশ ওয়ালিদ ইসলামের পরিহিত লুঙ্গির ডান কোঁচের মধ্যে থাকা ১ টি সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ১০০ গ্রাম হেরোইন-সহ তাদের হাতেনাতে আটক করে।
হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত দের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে
মন্তব্য করুন