janotarmukhopatro
২৮ জুন ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবু সাঈদের ছবি দিয়ে অশালীন পোস্ট, নেত্রকোনায় যুবক আটক

জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের ছবি ব্যবহার করে ফেসবুকে অশালীন মন্তব্য করায় নেত্রকোনার কেন্দুয়া থেকে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক মো. সুমন আহম্মেদ (১৮) কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়নের সান্দিকোণা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

শনিবার (২৮ জুন) কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় সুমনকে নিজ গ্রাম থেকে আটক করে কেন্দুয়া থানা পুলিশ।

আর‌ও পড়ুন…

চাচির গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, যুবক গ্রেফতার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন শহীদ আবু সাঈদের একটি ছবি ফেসবুকে পোস্ট করে তাতে অশালীন মন্তব্য এবং ব্যঙ্গাত্মক ইমোজি ব্যবহার করেন। এতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি জানার পর পুলিশ তাকে আটক করে।

ওই পোস্টের প্রতিবাদে শুক্রবার রাতেই কেন্দুয়া শহরে বিক্ষোভ মিছিল বের করে ‘জুলাই যোদ্ধারা’। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শহীদ আবু সাঈদকে অসম্মান করার ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। শহীদের ছবি নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্যকে তারা দেশের স্বাধীনতা ও মর্যাদার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় আটক সুমনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০