নিজস্ব প্রতিবেদক।
২৮ জুন ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাচির গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, যুবক গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে চাচির গোসলের আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগে মাহমুদুল হাসান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

ঘটনার সূত্রপাত উপজেলার সদর ইউনিয়নের পারতিত পরল উত্তরপাড়া গ্রামে। কয়েকদিন আগে মাহমুদুল নিজ বাড়ির ছাদ থেকে তার চাচির গোসলের দৃশ্য মোবাইলে ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো-র মাধ্যমে চাচার কাছে পাঠিয়ে অর্থ দাবি করে ব্ল্যাকমেইল শুরু করে।

ঘটনার শিকার ভুক্তভোগী সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পে অভিযোগ জানালে বৃহস্পতিবার (২৬ জুন) রাতে অভিযান চালিয়ে মাহমুদুলকে গ্রেফতার করা হয়।

আর‌ও পড়ুন…

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত, আহত ১৫

একই অভিযানে মাহমুদুলের সঙ্গী ও অন্তারপাড়া গ্রামের সজিব মিয়াকেও আটক করে সেনা সদস্যরা। তার বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা ও হেরোইন সেবনের সরঞ্জাম, একটি বার্মিজ চাকু এবং দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

পরবর্তীতে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তথ্যপ্রযুক্তি আইনে মাহমুদুল এবং অস্ত্র ও মাদক রাখার অভিযোগে সজিব মিয়াকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

ইউএনও শাহরিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চাচির আপত্তিকর ভিডিও ধারণ এবং মাদক ও অস্ত্র রাখার দায়ে দুজনকে কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার (২৮ জুন) দুপুরে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০