রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগসংক্রান্ত মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (২৭ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ শুনানি শেষে এই আদেশ দেন।
আগের চার দিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলা হয় নুরুল হুদাকে। মামলার তদন্তের প্রয়োজনে আরও ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা, শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে।
এর আগে গত ২৩ জুন তাকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত।
মন্তব্য করুন