অনলাইন ডেস্ক।
২৬ জুন ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও হামলার হুমকি ইরানে ট্রাম্পের

ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নেদারল্যান্ডসের দ্য হেগে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। খবর টাইমস অব ইসরায়েলের।

ন্যাটো সম্মেলনে ট্রাম্পের প্রতি এক সাংবাদিকের প্রশ্ন ছিল-তেহরান যদি আবার পারমাণবিক কার্যক্রম শুরু করে, যুক্তরাষ্ট্র কি আবার বোমাবর্ষণ করবে? ট্রাম্পের সরাসরি জবাব, ‘অবশ্যই’। এ মুহূর্তে তারা কিছুই সমৃদ্ধ করতে চায় না। তারা কেবল ঘুরে দাঁড়াতে চাইছে।

ট্রাম্প আরও বলেন, তারা বোমা পাবে না, আর তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না। তবে ট্রাম্প ইঙ্গিত দেন ভবিষ্যতে ইরানের সঙ্গে কিছুটা সম্পর্কোন্নয়নের সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, আমার ধারণা, শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠবে।

ট্রাম্প দাবি করেন, ইসরায়েল ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে তা ‘অত্যন্ত সমতাভিত্তিক’। দুই পক্ষই বলেছে ‘এটি যথেষ্ট হয়েছে।

তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাকে বর্ণনা করেন ‘একটি বিশাল বিজয়’ এবং জবরদস্ত এক আঘাত’ হিসেবে।

ট্রাম্প স্বীকার করেছেন, ইসরায়েলও এই সংঘাতে বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তিনি বলেন, ইসরায়েল ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে, বিশেষ করে গত কয়েক দিনে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো অনেক ভবন ধ্বংস করেছে।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন। তার গর্বিত হওয়া উচিত।

এর আগে একই সম্মেলনে ট্রাম্প জানান, গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তির বিষয়ে ‘বড় ধরনের অগ্রগতি’ হয়েছে।

তিনি মনে করেন, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার ফলেই এমন অগ্রগতি সম্ভব হয়েছে।

ট্রাম্প বলেন, আমি মনে করি, আমরা খুব শিগগিরই খুব ভালো খবর পাবো… গাজা চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০