৬ হাজার ৩১৪ দিন পর ঢাকায় পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
যুক্তরাজ্যের লন্ডন থেকে যাত্রা শুরু করে সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ। সেখানে কিছু সময় যাত্রাবিরতি নেওয়া শেষে সকাল ১১টা ১২ মিনিটে ঢাকা যাওয়ার জন্য উড়োজাহাজটি পুনরায় রওনা হয়।
প্রায় ১৭ বছর পর দেশে ফেরার এই সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
এদিকে, রাজধানীর পূর্বাচলে বিএনপির পক্ষ থেকে আয়োজন করা গণসংবর্ধনা অনুষ্ঠানে সকাল থেকেই দলটির নেতাকর্মীরা ভিড় জমাতে শুরু করেন।
মন্তব্য করুন