ডেস্ক রিপোর্ট।
২৫ ডিসেম্বর ২০২৫, ১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

বড় দিন খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দিনটি উপলক্ষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাবিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) এক ফেসবুক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

তারেক রহমান তার বার্তায় বলেন, ক্ষমা, করুণা ও মানবপ্রেমের দিশারী মহান যিশুখ্রিষ্ট এই দিনে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাই খ্রিষ্ট ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। তিনি পৃথিবীতে এসেছিলেন মানুষে মানুষে সম্প্রীতির মহাবার্তা নিয়ে।

তিনি উল্লেখ করেন, সব ধর্মের মূল কথাই হচ্ছে-মানুষের সেবা ও কল্যাণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও দশের কল্যাণে একযোগে কাজ করতে হবে। বিশ্বের একটি বড় জনগোষ্ঠীর মানুষ যীশু খ্রিস্টের ধর্ম ও দর্শণের অনুসারী। যুগে যুগে মহামানবগণ নিঃস্বার্থ আত্মনিবেদনের মাধ্যমে মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলার পথপ্রদর্শক হয়েছিলেন। তারা মানুষকে অনুপ্রাণিত করেছিলেন অসত্যের বিনাশ সাধন করে উন্নত নৈতিক উৎকর্ষতা অর্জনের মধ্য দিয়ে সমষ্টিগত সুখময় জীবন গড়ে তুলতে। মহান যীশু খ্রিস্টও একইভাবে তার অনুসারীদের নিরলস একনিষ্ঠভাবে মানবপ্রেমে উদ্বুদ্ধ করেছেন।

তারেক রহমান লেখেন, শুভ বড় দিন একটি সর্বজনীন ধর্মীয় উৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ আবহমানকাল থেকে স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে। যিশু খ্রিষ্ট মানুষকে ভালোবাসতে এবং সেবা, ক্ষমা ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন।

হিংসা-বিদ্বেষ, আক্রোশ পরিহার করে সমাজে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা এবং সব ধরনের অবিচার-নির্মমতা প্রতিরোধ করতে আমাদের সবাইকে শপথ নিতে হবে।

বৈষম্যহীন দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি আরও মজবুত করতে হবে। পৃথিবীর মানুষ বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত, যেটি জাতীয় এবং আন্তর্জাতিক থেকে শুরু করে সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগতও হতে পারে। মহামানবদের জীবন দর্শন যথাযথভাবে উপলব্ধি করতে পারলেই মানবজীবনে ন্যায়নীতি, শান্তি ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব। আর তাহলেই স্রষ্টার সন্তষ্টি অর্জনে আমরা সক্ষম হবো।

আমি বড়দিনের সব কর্মসূচির সাফল্য কামনা করি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০