বিনোদন ডেস্ক।
২৫ জুন ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মা হারালেন ইসলামের টানে অভিনয় ছাড়া সেই অভিনেত্রী

ভারতীয় মডেল ও অভিনেত্রী সানা খানের মা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ জুন) মুম্বাইয়ে অসুস্থতাজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সানার মা। অভিনেত্রীর মায়ের মৃত্যুর সংবাদ সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন।  

গতকাল মঙ্গলবার একপোস্টে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রিয় মা মিসেস সাইদা অসুস্থতার সঙ্গে লড়াই করার পর আল্লাহর কাছে ফিরে গেছেন। এশার নামাজের পর রাত ৯টা ৪৫ মিনিটে ওশিওয়ারা কবরস্থানে জানাজা অনুষ্ঠিত হবে। আপনাদের দোয়া আমার মায়ের জন্য সহায়ক হবে।’

আর‌ও পড়ুন…

চুল কেটে দান করলেন সোনম কাপুর

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন সানা খান। বিজ্ঞাপন থেকে শুরু করে টেলিভিশন রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছেন। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস সিজন-সিক্স’-এ সেরা তিনে জায়গা করে নিয়েছিলেন।

২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সানার। এরপর নিয়মিত অভিনয় করছিলেন তিনি। একে একে ১৪টি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা গেছে তাকে। ২০২০ সালে এই অভিনেত্রী মুফতি আনাসকে বিয়ে করেন। এরপর নিজেকে বলিউড থেকে গুটিয়ে নেন তিনি। কারণ হিসেবে সেসময় জানান, বাকি জীবন ইসলামের পথে চলতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০