রাজধানীর রামপুরায় জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় ২৮ জন নিহত হওয়ার মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে এই আদেশ প্রদান করেন।
মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহনের দিন ধার্য করা হয়েছে ২০ জানুয়ারি। এদিন শুরুতেই আসামি পক্ষের অব্যাহতির আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল-১। এ মামলায় গ্রেপ্তার আছেন দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান ও মেজর রাফাত। পলাতক রয়েছেন খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার ওসি মশিউর রহমান।
মন্তব্য করুন