সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, অগ্নিসংযোগ লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় মামলা দায়ের হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম।
তিনি জানান, ধানমন্ডি থানায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ২০ ডিসেম্বর রাতে একটি মামলা দায়ের হয়। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ।
ছায়ানট কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর একদল দুর্বৃত্ত ভবনে প্রবেশ করে। তারা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং তবলা, হারমোনিয়াম, বেহালাসহ মূল্যবান বাদ্যযন্ত্র ও আসবাবপত্র পুড়িয়ে দেয়। তবে মোট কত টাকার আর্থিক ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে।
মন্তব্য করুন