বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, হাদি আজীবন ন্যায়বিচারের কথা বলেছেন এবং শত্রুর প্রতিও অন্যায় না করার মানসিকতা পোষণ করতেন।
আজ রোববার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিপ্লবীদের হত্যা করে কখনোই বিপ্লবের চেতনাকে দমন করা যায় না; বরং এমন হত্যাকাণ্ড সেই চেতনাকে আরও শক্তিশালী করে তোলে।
জামায়াত আমির বলেন, যারা বিপ্লবী, তাদের হত্যা করে চেতনাকে হত্যা করা যায় না; বরং তা আরও বিস্তৃত হয়। হাদির জানাজায় বিপুল মানুষের অংশগ্রহণ প্রমাণ করে যে, তার আদর্শ দেশ-বিদেশে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
মন্তব্য করুন