শহীদ শরিফ ওসমান হাদির খুনিরা কীভাবে দিনের আলোতে গুলি করে সীমান্ত অতিক্রম করার সুযোগ পেল, সেই প্রশ্ন তুলে ভাই হত্যার দ্রুত ও প্রকাশ্য বিচার দাবি করেছেন তার বড় ভাই ড. মাওলানা আবু বকর ছিদ্দিক।
শনিবার (২০ ডিসেম্বর) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজার আগে তিনি ভাই হত্যার বিচার চান।
মাওলানা আবু বকর ছিদ্দিক বলেন, ৭-৮ দিন হয়ে গেল, খুনি দিবালোকের মধ্যে গুলি করে যদি পার পেয়ে যায়-এর চেয়ে লজ্জার কিছু নেই।
তিনি বলেন, যদি বর্ডার ক্রস হয়ে যায়, ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যে তারা কেমন করে গেল? এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমার ভাই শহীদ হয়েছে, তার শহীদি তামান্না ছিল। হয়তো আল্লাহ তার শহীদি মৃত্যু নসিব করেছেন।
তিনি আরও বলেন, কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ কখনো ছাড়বো না, আমার ভাই শরিফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে দেখতে পারি। ৭-৮ দিন হয়ে গেলো, এখন পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিড়ে যাচ্ছে।
মন্তব্য করুন