বিনোদন ডেস্ক।
২৫ জুন ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুল কেটে দান করলেন সোনম কাপুর

বলিউড অভিনেত্রী সোনম কাপুর তার ১২ ইঞ্চি চুল কেটে দান করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি। 

চুল কাটার একটি ভিডিও পোস্ট করে সোনম কাপুর লিখেছেন, ‘আমি আমার ১২ ইঞ্চি চুল কেটে, তা দান করার সিদ্ধান্ত নিয়েছি। এত সুন্দর জিনের জন্য আমার বাবা অনিল কাপুরকে ধন্যবাদ।’

তার এই উদ্যোগে প্রশংসা করেছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘তোমার নতুন হেয়ারকাটে, তোমাকে তোমার মতোই সুন্দর লাগছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘তুমি মানুষের জন্য হেয়ার গোলস হয়ে উঠেছ।’

সোনমের এই পোস্টে লাইক দিয়েছেন তার বাবা অভিনেতা অনিল কাপুরও।

প্রসঙ্গত, সন্তান জন্মের পর থেকে বলিউডের লাইমলাইট থেকে কিছুটা দূরেই ছিলেন সোনম কাপুর। ২০১৮ সালে দীর্ঘদিনের প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর ২০২২ সালের আগস্টে পুত্রসন্তান বায়ুর জন্ম দেন।

আর‌ও পড়ুন…

শাহরুখপুত্র আরিয়ান কোন ধর্মের অনুসারী?

সর্বশেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্লাইন্ড’ ছবিতে দেখা গেছে সোনমকে। এরপর থেকেই তিনি ছিলেন বিরতিতে। তবে অনুরাগীদের আশ্বস্ত করে সোনম বলেন, খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন তিনি।

তিনি বলেন, ‘মা হওয়ার পর আবার ক্যামেরার সামনে ফিরতে পেরে, আমি খুবই উচ্ছ্বসিত। আমি আমার কাজকে ভালোবাসি এবং আকর্ষণীয় চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। আমি আমার পরবর্তী প্রজেক্টের অপেক্ষায় আছি।’

তার পরবর্তী প্রজেক্ট সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, বলিউড মহলে ধারণা করা হচ্ছে এটি হতে পারে একটি বড় বাজেটের ওটিটি প্রজেক্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০