ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এতে জানানো হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ এবং সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দলটি জানিয়েছে, আমরা মনোনয়ন পত্র বিতরণের কাজ শেষ করেছি। আজ প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। আজ যাদের নাম প্রকাশ করা হলো তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, সেটা তদন্ত করে প্রার্থিতা বাতিল করব।
ঢাকা-১৮ আসনে নির্বাচন করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সারজিস আলম পঞ্চগড়-১ আসনের প্রার্থী হয়েছেন। হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসনের প্রার্থী। ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করবেন তাসনীম জারা। আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসনে।
মন্তব্য করুন