নিজস্ব প্রতিবেদক।
২৪ জুন ২০২৫, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মতলব উত্তরে স্বামীর পুরুষাঙ্গ কেটে, স্ত্রীর পলাতক

চাঁদপুরের মতলব উত্তরে দ্বিতীয় স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার মতো ঘটেছে চাঞ্চল্যকর ও পৈশাচিক ঘটনা।

শ্বশুরবাড়িতে স্বামী মো. উজ্জ্বলের পুরুষাঙ্গ কেটে নেয় স্ত্রী কল্পনা বেগম। সোমবার(২৩ জুন ২০২৫) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্ত্রী কল্পনা বেগম ও শশুর বাবর আলী পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. উজ্জ্বল (৩৫) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চওড়াপাড়া গ্রামের শামসুজ্জামানের ছেলে। উজ্জ্বল দ্বিতীয় স্ত্রী কল্পনা বেগমের (২৫) সঙ্গে কিছুদিন যাবৎ কৃষ্ণপুর গ্রামে তার শ্বশুর বাবুর আলীর বাড়িতে বসবাস করছিলেন।রাতে কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় কল্পনা ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়। উজ্জ্বল রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকলে তার মোবাইল ফোন থেকে তৃতীয় স্ত্রী ফারজানাকে (মোবাইল: ০১৮১৫৪৪৫৮৫৭) অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে বিষয়টি জানায়।তাৎক্ষণিকভাবে ফারজানা ছুটে গিয়ে উজ্জ্বলকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থার কথা জানিয়ে তাকে ঢামেকে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) রেফার করেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন,এটি একটি অত্যন্ত মর্মান্তিক ও স্পর্শকাতর ঘটনা। স্বামী উজ্জ্বলকে তার দ্বিতীয় স্ত্রী কল্পনা কৌশলে বাড়িতে এনে শরীরের সংবেদনশীল অঙ্গ কেটে দেয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষ, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০