যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮৭ জন। শনিবার (২২ নভেম্বর) বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়। খবর; আল জাজিরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথম হামলাটি উত্তর গাজা সিটিতে ও কেন্দ্রীয় দেইর এল-বালাহ এবং নুসাইরাত শরণার্থী শিবিরে আরও হামলা চালানো হয়।
খলিল নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, আক্রমণের ফলে একটি “শক্তিশালী বিস্ফোরণ” ঘটে। “আমি বাইরে তাকিয়ে দেখলাম পুরো এলাকা ধোঁয়ায় ঢাকা। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না।
ইসরাইল দাবি করেছে, ফিলিস্তিনি যোদ্ধারা ইয়েলো লাইন অমান্য করে হামলা চালিয়েছে। পাল্টা জবাবে রাফাহ অঞ্চলে তিন যোদ্ধাকে হত্যা করেছে তারা।
এদিকে হামাস বলছে, ইসরাইলই ইয়েলো লাইন অতিক্রম করে পশ্চিমমুখে অগ্রসর হয়েছে, যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল কমপক্ষে ৪৯৭ বার মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
মন্তব্য করুন