জনতার মুখপাত্র ডেস্ক।
২৪ অক্টোবর ২০২৫, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে বাসে ভয়াবহ আগুন, নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৫

ভারতের অন্ধ্রপ্রদেশে একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) কুরনুল জেলার চিন্না টেকুর গ্রামের কাছে প্রাণহানির এ ঘটনা ঘটেছে। খবর: এবিসি নিউজ

পুলিশ বলেছে, “দুর্ঘটনাটি ভোর তিনটার দিকে ঘটে।হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাস সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে সেটি বাসের নিচে আটকে যায় মুহূর্তের মধ্যেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর স্ফুলিঙ্গ থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। যাত্রীদের অনেকেই দূর্ঘটনার সময় বাসে ঘুমিয়ে থাকায় অনেকেই বের হতে পারেননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও ২৫ জনের মৃত্যু নিশ্চিত করে। এই ঘটনায় আহত যাত্রীদের উদ্ধারের পর স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মর্মান্তিক এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্ধ্র প্রদেশের সর্বোচ্চ নির্বাচিত কর্মকর্তা এন. চন্দ্রবাবু নাইডুসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০