রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) জয়ী হয়েছে এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার।
আজ শুক্রবার সকালের দিকে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
নির্বাচন কমিশন জানায়, ভিপি পদে সর্বোচ্চ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়েছেন মোস্তাকুর রহমান (জাহিদ)। তার নিকটতম প্রতিদ্বন্দী শেখ নূর উদ্দীন (আবীর) পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।
জিএস পদে সর্বোচ্চ ১১ হাজার ৪৯৭টি ভোট পেয়েছেন সালাউদ্দিন আম্মার। তার নিকটতম প্রতিদ্বন্দী ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭টি ভোট।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর এস এম সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন।
এদিকে রাকসুতে মোট ২৩টি পদে নির্বাচন হয়েছে। এর মধ্যে ২০ টি পদেই নির্বাচিত হয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল।
বাকি তিনটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার (জিএস), ক্রীড়া সম্পাদক পদে নার্গিস আক্তার এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে তোফায়েল আহমেদ তোফা।
মন্তব্য করুন