মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার মনে হয় না কোনো প্রেসিডেন্ট কখনো একটি যুদ্ধও থামাতে পেরেছেন। আমি গত আট মাসে আটটি যুদ্ধ থামিয়েছি।
কিন্তু আমি কি নোবেল পুরস্কার পেয়েছি? না। বিশ্বাস করা যায়? তবে আমি মনে করি, আগামী বছরটা হয়তো ভালো হবে। কিন্তু জানেন, আমার কাছে আসলে কী গুরুত্বপূর্ণ? আমি যুদ্ধ বন্ধ করে আসলে লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি।
সম্প্রতি হোয়াইট হাউসে বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন।
এর আগে মধ্যপ্রাচ্যে সফরের সময়ও এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি গাজা যুদ্ধবিরতিসহ বিশ্বের আটটি সংঘাত সমাধানে ভূমিকা রেখেছেন।
মন্তব্য করুন