ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা বলেছেন, গাজায় যুদ্ধের অবসান স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার পথে একটি “মৌলিক ধাপ”, তবে এটিই কেবল একটি নতুন পর্যায়ের শুরু মাত্র।
রামাল্লায় সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তিনি বলেন, “যুদ্ধ বন্ধ হওয়া একাই এই ট্র্যাজেডির অবসান ঘটাতে যথেষ্ট নয়।”
তিনি আরও বলেন, “গাজা উপত্যকায় আমাদের জাতীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে ফিলিস্তিনি সরকারকে সম্পূর্ণভাবে তার দায়িত্ব পালনের ক্ষমতা প্রদান করাই হচ্ছে প্রকৃত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধের একমাত্র গ্যারান্টি। চ্যালেঞ্জগুলো বিশাল, আর দায়িত্বও অনেক বড়।”
সূত্র: আল জাজিরা
মন্তব্য করুন