রাজধানীর মিরপুর রূপনগরে শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সোয়া ১০টায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জামায়াতের আমির ডঃ শফিকুর রহমান নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দেন।
সেইসঙ্গে এ ঘটনায় যাদের অবহেলা আছে, তাদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
এদিকে একই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তখন দলটি নিহত শ্রমিকদের প্রতি পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক নিহত প্রত্যেকের পরিবারকে এই সহায়তা দেবেন। মঙ্গলবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে মিরপুর রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় ‘আর এন ফ্যাশন’ নামে একটি পোশাক কারখানা ও পাশের রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুন লাগে। এ ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
মন্তব্য করুন