দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০১ জন এবং বাকি রোগীরা রাজধানীর বাইরের বিভিন্ন জেলায় চিকিৎসাধীন।
চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩৮ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গু এখন মৌসুমি রোগের সীমা ছাড়িয়ে সারা বছর ধরে হচ্ছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আতিকুর রহমান। তিনি বলেন, নিয়মিত মশা নিধন কার্যক্রম চালানোর পাশাপাশি সচেতনতা বাড়ানো জরুরি।”
উল্লেখ্য, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন, আর মারা গিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন।
মন্তব্য করুন