বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ক্ষমতার পরিবর্তন নয়, আমরা বিজয় পেয়েছি। এখন কেউ বাধা দেন না। ডাকসু, জাকসুতে জয় পেয়েছি।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ফেনীতে ছাত্রশিবিরের জেলা ও শহর শাখার সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, ক্ষমতার পরিবর্তন নয়, আমরা বিজয় পেয়েছি। এখন কেউ বাধা দেন না। ডাকসু, জাকসুতে জয় পেয়েছি। এক সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের নামও মুখে নেওয়া যেত না। এখন সাধারণ শিক্ষার্থীরা শিবিরের দিকে ঝুঁকছে।
অর্জনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বিজয়ের পর অহংকারী হওয়া যাবে না। অনেক কিছু অর্জন করেছি মনে করলে পতন সেখান থেকেই শুরু হয়। সুযোগকে আমানত মনে করে কাজে লাগাতে হবে। কুরআন-হাদিস ও একাডেমিক জ্ঞান অর্জন করতে হবে। কাঙ্খিত নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
মন্তব্য করুন