মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় হামাসের প্রতিক্রিয়া পাওয়ার পরই গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান তিনি।
এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি জানিয়েছে, সব ইসরায়েলিকে মুক্তি দিতে রাজি। তবে আরও কয়েকটি শর্ত নিয়ে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা করতে চায় তারা।
ডোনাল্ড ট্রাম্প তার সামাজিকমাধ্যম টুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিখেছেন, ইসরায়েলকে এখনই গাজায় আক্রমণ বন্ধ করতে হবে, যেন আমরা দ্রুত ও নিরাপদে জিম্মিদের মুক্ত করতে পারি। এটি শুধু গাজার জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য দীর্ঘ প্রতীক্ষিত শান্তি প্রতিষ্ঠার সুযোগ।”
মন্তব্য করুন