রাজধানীর মিরপুরে একটি বাসে অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। যাত্রীদের নামিয়ে দেওয়ার পর এ হামলা চালায় তিন ব্যক্তি। শুক্রবার (৩ অক্টোবর) সকালে মিরপুর-১০ এর সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনে এ ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, খবর পেয়ে মিরপুর স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
এ বিষয়ে কাফরুল থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, মেট্রো রেলের ২৬৬ নম্বর পিলারের কাছে বাসটি থামিয়ে তিন ব্যক্তি হামলা চালায়। এর মধ্যে দুজন বাসে উঠে যাত্রীদের নামিয়ে দিয়ে ভেতরে আগুন ধরিয়ে দেয়। পরে নিচে থাকা আরেকজন জানালায় গুলি ছুড়ে পালিয়ে যায়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন