ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরে থাকা ৪০টির মধ্যে ৩৯ টি জাহাজ আটক করেছে ইজরায়েলি বাহিনী। তবে ইসরায়েল জানিয়েছে, সেই একটি জাহাজও খুব শিগগিরই আটক করা হবে।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়,ইসরায়েলি বাহিনী গাজায় ত্রাণ ও বিদেশী কর্মীদের বহনকারী ৩৯টি জাহাজ আটক করেছে, যার মধ্যে সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গও রয়েছেন। এছাড়া জাহাজগুলো থেকে সরাসরি সম্প্রচারিত ক্যামেরাগুলিতে ইসরায়েলি সৈন্যদের উঠতে দেখা যায় এবং যাত্রীরা লাইফ জ্যাকেট পরে হাত উপরে তুলে জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন।
এদিকে ইসরায়েল জানিয়েছে, আটক হওয়া যাত্রীরা সুস্থ ও নিরাপদ আছেন। তাদের ইসরায়েলে আনা হচ্ছে এবং সেখান থেকে ইউরোপে ফেরত পাঠানো হবে।
অন্যদিকে লাইভ ট্র্যাকারের তথ্য মতে মোট ৩৯টি জাহাজ আটক করা হলেও একটি মাত্র জাহাজ এখনো গাজা অভিমুখে রয়েছে বলে জানান তারা।
মন্তব্য করুন