নিত্যপণ্যের দাম ক্রেতাদের নাগালের বাইরে থাকার কারণ জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করে বলেন, ‘ব্যবসায়ীদের বাধার কারণেই নিত্যপণ্যের বাজার দর কাঙ্ক্ষিত পর্যায়ে নামছে না।’
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরাকরি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
সালেহউদ্দিন আহমদ বলেন, দাম নিয়ন্ত্রণে সরকার আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে। বাজার যেন সরবরাহ সংকটে না পড়ে, সেজন্য থাইল্যান্ড-ভিয়েতনাম থেকে আমদানি করা হবে চাল।
বাজার ব্যবস্থাপনায় সরকারের সর্বোতভাবে সাফল্য আসেনি স্বীকার করে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা পুরোপুরি সফল না হলেও কিছু অগ্রগতি হয়েছে। এখনো অনেক চ্যালেঞ্জ আছে। সাম্প্রতিক সময়ে চালের দাম কিছুটা কমেছে এবং সবজির দাম মৌসুমভিত্তিক হওয়ায় এর পরিবর্তন স্বাভাবিক।
মন্তব্য করুন