গাজায় যুদ্ধ শেষ করা ও বন্দিদের মুক্ত করার জন্য একটি চুক্তি ‘খুব কাছাকাছি’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে রাইডার কাপ গলফ টুর্নামেন্টে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,গাজা যুদ্ধ শেষ করা ও বন্দিদের মুক্ত করার জন্য একটি চুক্তি ‘খুব কাছাকাছি’। যদিও চলতি বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে একাধিকবার এমন পূর্বাভাস দিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমার মনে হচ্ছে আমরা গাজা ইস্যুতে চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি। চুক্তি হবে, আর তাতে যুদ্ধ শেষ হবে, বন্দিরা মুক্তি পাবে, শান্তি আসবে। শিগগিরই আপনাদের এ বিষয়ে জানাবো।’
মার্কিন প্রেসিডেন্ট আরও ইঙ্গিত দিয়েছেন, আগামী সোমবার ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠকের পরই এই চুক্তি চূড়ান্ত হতে পারে।
মন্তব্য করুন