আন্তর্জাতিক ডেস্ক।
৯ জুলাই ২০২৫, ৯:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে সেতু ধসের প্রাণ গেল ৯ জনের

ভারতের গুজরাট রাজ্যে ভারী বর্ষণের কারণে একটি সেতু ভেঙে পড়ার ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে আনন্দ ও বরোদা জেলার সংযোগকারী গম্ভীরা ব্রিজ ধসে পড়ে, যেখানে যানবাহনসহ বেশ কয়েকটি গাড়ি মহীসাগর নদীতে পড়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, দুর্ঘটনার সময় দুটি ট্রাক ও দুটি পিকআপ ভ্যানসহ আরও কিছু যান নদীতে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযানে নামে জরুরি সেবা সংস্থাগুলো। এখনো চলছে উদ্ধার কার্যক্রম।

সেতু ধসে যাওয়ার কারণে আনন্দ, বরোদা, ভারুচ ও অঙ্কালেশ্বরের মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিকল্প রুট নির্ধারণে কাজ করছে স্থানীয় প্রশাসন।

দুর্ঘটনার পর রাজ্য সরকারের অবকাঠামোগত প্রস্তুতির প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিক সমাজের অনেকে বলছেন, সম্প্রতি মোরবি সেতু দুর্ঘটনার ক্ষত শুকাতে না শুকাতেই আরও একটি বড় ধস ঘটায় রাজ্য সরকারের সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সমালোচকরা বলছেন, বিজেপির ‘ডাবল ইঞ্জিন সরকার’ উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে অবকাঠামোর অবস্থা দিন দিন দুর্বল হয়ে পড়ছে। গুজরাটকে উন্নয়নের মডেল হিসেবে তুলে ধরলেও, প্রতি বছর বর্ষা মৌসুমে সেতু ধস ও রাস্তা ভাঙনের মতো ঘটনা সে দাবিকে প্রশ্নবিদ্ধ করছে।

প্রতিবাদকারীরা উল্লেখ করেন, বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গের একটি সেতু দুর্ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছিল, সেভাবে নিজেদের রাজ্যে একের পর এক সেতু বিপর্যয়ের দায় এড়ানো উচিত নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০