নিজস্ব সংবাদদাতা।
৮ জুলাই ২০২৫, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেনির মুহুরি নদীতে বিপদসীমার ১৩৭ সে.মি. ওপরে পানি, বাঁধে ভাঙন

ফেনীতে টানা অতিবৃষ্টির কারণে মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। গত দুই দিনে ৪০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে ফুলগাজী ও পরশুরামসহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আজ রাত ৮টায় পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানিয়েছেন, মুহুরী নদীর পানি বিপজ্জনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে।

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জংগলঘোনা এলাকায় দুটি স্থানে, গদানগরে, দেড়পাড়া ও সাহেবনগরসহ মোট পাঁচটি স্থানে বাঁধ ভেঙে (ব্রিচ) গেছে। পানি বৃদ্ধি এখনো অব্যাহত রয়েছে।

এদিকে ফেনী শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে চরম জলাবদ্ধতা। ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস, রামপুর, পাঠানবাড়ি, একাডেমি, নাজির রোড, সদর হাসপাতাল মোড়, কলেজ রোড, পেট্রোবাংলা, শহীদ একাডেমি সড়ক ও মিজান রোডসহ অনেক এলাকায় তিন থেকে চার ফুট পর্যন্ত পানি জমে আছে।

দাগনভূঞা, সোনাগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার নিম্নাঞ্চলগুলোতেও দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। ডুবে গেছে রাস্তাঘাট, পুকুর ও মাছের খামার। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০