বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে প্রথমে তার মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, দেশে ফিরেই তিনি প্রথমে সংবর্ধনা গ্রহণ করবেন এবং এভারকেয়ার হাসপাতালে তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।
জানা গেছে, শুক্রবার বাদ জুমা বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি।
মন্তব্য করুন