প্রতিবেদক।
২১ ডিসেম্বর ২০২৫, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় খালেদ জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ

বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

রোববার (২১ ডিসেম্বর)দুপুরে বগুড়া শহরের পৃথক দুটি স্থান থেকে দলটির পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়।

শহরের গোহাইল রোডের নির্বাচন অফিস থেকে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর নির্বাচনি সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় জেলা ও মহানগর বিএনপির একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে বিএনপি নেতারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমানের অংশগ্রহণ বগুড়ার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা আশা প্রকাশ করেন, ভোটাররা বিপুলভাবে ধানের শীষের পক্ষে রায় দেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০