প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে হামলার পরদিনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকার তোপখানা সড়কে সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে দুর্বৃত্তরা এই আগুন দেয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আমরা রাত ৭টা ৪২ মিনিটে রাজধানীর তোপখানায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন লাগার সংবাদ পাই। পরে আমাদের ৪ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের এই ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
মন্তব্য করুন