ডেস্ক রিপোর্ট।
১২ ডিসেম্বর ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাদির খোঁজ নিতে ঢামেকে রাজনৈতিক নেতাসহ সাধারণ মানুষের ঢল

গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢল নেমেছে ইনকিলাব মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের।

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা হাদির শারীরিক অবস্থার বিভিন্ন খবর শুনে তাদের অনেককে হাউমাউ করে কাঁদতে দেখা গেছে। কেউ কেউ দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে দোয়া করছেন। সবার একটাই চাওয়া, সৃষ্টিকর্তা যেন ওসমান হাদিকে ফিরিয়ে দেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, ইনকিলাব মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জামায়াতের আমির ডঃ শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ছুটে এসেছেন হাদিকে এক নজর দেখতে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের সামনে অন্য নেতাকর্মী কাঁধে হাত রেখে কাঁদতে দেখা গেছে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে। তাকে দীর্ঘক্ষণেএকই জায়গায় দাঁড়িয়ে কাঁদতে দেখা গেছে।

ঢাকা মেডিকেলের সামনে অপেক্ষমাণ সব নেতাকর্মী ও সাধারণ মানুষের একটাই চাওয়া, আল্লাহ বাঁচিয়ে রাখুক হাদিকে।

প্রসঙ্গত, শরিফ ওসমান হাদি রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় ভূমিকার জন্য বেশ পরিচিত। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীর পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল দুই দুর্বৃত্ত এসে গুলি করে চলে যায়। তার কানে ও মাথায় গুলি লেগেছে। এ সময় মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের মানুষ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে ঢাকা মেডিকেলের অপারেশন থিয়েটারে রয়েছেন তিনি। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক থেকে ঝালকাঠি-১ আসনবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান সেলিম রেজা

ঈদুল আযহায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ আসনের জনগণকে গোলাম আযম সৈকতের ঈদ শুভেচ্ছা

স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগের

যে পদে ছিলেন না, সেই পরিচয় ব্যবহারের অভিযোগ বিএনপি নেতা নিপুর বিরুদ্ধে

ঝালকাঠি-১ আসনে নেতৃত্বের বিভক্তি, প্রভাব পড়ছে সাংগঠনিক কার্যক্রমে

কাঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

ঈদপূর্ব প্রীতি-মিলনীতে ঢাকাস্থ নাচনমহলবাসীর মিলনমেলা

বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সম্পাদকের নেতৃত্বে মঞ্চে হামলা

১০

ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঝালকাঠি বিএনপি

১১

আজ বিশিষ্ট ব্যবসায়ী আবু সাঈদ মুন্সীর জন্মদিন

১২

গুলশানের বাসায় তারেক রহমান

১৩

রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি; তারেক রহমান

১৪

বাসে করে সমাবেশস্থলে গিয়েছেন তারেক রহমান

১৫

দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

১৬

ঢাকায় তারেক রহমান

১৭

দেশের পথে তারেক রহমান

১৮

বড়দিন উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

১৯

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চার ঘণ্টা টোলমুক্ত থাকবে

২০