গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে হাদিকে ‘লাইফ সাপোর্টে’ রাখার কথা জানিয়ে তার অস্ত্রোপচার চলছিল বলে জানিয়েছিলেন পরিচালক। পরে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য সরকারি সিদ্ধান্তে হাদিকে এভারকেয়ারে পাঠানো হচ্ছে।
এদিকে হাদির ওপর হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মন্তব্য করুন